নতুন নেটবুক কম্পিউটার বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বাংলাদেশে এনেছে আসুসের ল্যার্ম্বোগিনি সিরিজের ই পিসি ভিএক্স৬ মডেলের নতুন নেটবুক কম্পিউটার। এর বাহ্যিক গড়নে ল্যার্ম্বোগিনি স্পোর্টসকারের আকৃতি দেওয়া হয়েছে। এতে আছে ইন্টেলের অ্যাটম ডুয়াল কোর ১.৮ গিগাহার্টজ গতির প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ১২.১ ইঞ্চির মনিটর ইত্যাদি। এতে ব্লুটুথ, ওয়েবক্যাম, ইউএসবি পোর্টও আছে। উইন্ডোজ হোম প্রিমিয়াম অপারেটিং সিস্টেমসহ নেটবুকটির দাম ৫৪,০০০ টাকা। —বিজ্ঞপ্তি