নতুন নেটবুক কম্পিউটার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালকা ওজন এবং ইন্টারনেট-নির্ভর জীবনযাত্রার জন্য ফুজিৎসুর নতুন একটি নেটবুক কম্পিউটার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এমএইচ৩৩০ মডেলের এই কম্পিউটারে আছে ২৫০ গিগাবাইটের হার্ডডিস্ক, ১ গিগাবাইট র্যাম, ১.৬৬ গিগাহার্টজ গতির প্রসেসর ইত্যাদি। এতে আছে ১০.১ ইঞ্চি এলইডি মনিটর, পানিরোধক কিবোর্ড, ওয়েব ক্যাম, কার্ড রিডার ইত্যাদি। একবার ব্যাটারি চার্জ করলে এটি টানা ছয় ঘণ্টা চলে। এর দাম ২৮ হাজার টাকা। —বিজ্ঞপ্তি