নতুন নেটবুক বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় ঘণ্টা চলার সুবিধাযুক্ত নেটবুক কম্পিউটার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। প্রোলিংকের গ্লি সিরিজের ইউডব্লিউ-২ মডেলের এই কম্পিউটারে আছে ১৬০ গিগাবাইটের হার্ডডিস্ক। এতে আঙুল ছুঁয়েই স্ক্রলিং, জুম ইন, জুম আউট, ছবি ঘোরানো ইত্যাদি কাজ করা যায়। ইন্টেলের ১.৮৩ গিগাহার্টজ অ্যাটম প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ১০.১ ইঞ্চি এলসিডি মনিটর রয়েছে এতে। এর ওজন এক কেজি ১১০ গ্রাম। দাম ২৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি