নতুন পকেট রাউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রোলিংকের পিআরটি৭০০৬এইচ মডেলের তারহীন রাউটার বাজারে এসেছে। এর সাহায্যে সেকেন্ডে ২১.৬ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যায়। ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, মোবাইল ফোন ও গেম খেলার যন্ত্রে একই সঙ্গে ১০ জন ব্যবহারকারী জিএসএম নেটওয়ার্কের ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এর ব্যাটারি টানা পাঁচ ঘণ্টা চলে। এর আকার সাড়ে তিন ইঞ্চি এবং ওজন ৮৫ গ্রাম। কম্পিউটার সোর্স লিমিটেডের আনা রাউটারটির দাম ৩ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞপ্তি