নতুন পতঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাইস্ট্যাক্টা টিগ্রিফ্রুটেক্স
ডাইস্ট্যাক্টা টিগ্রিফ্রুটেক্স

রুয়ান্ডার পার্বত্য অরণ্যে বিজ্ঞানীরা ডাইস্ট্যাক্টা টিগ্রিফ্রুটেক্স নামের নতুন এক প্রজাতির পতঙ্গের সন্ধান পেয়েছেন৷ এই প্রজাতির ডানাবিহীন স্ত্রী পতঙ্গটি ‘দুর্দান্ত শিকাির’৷ নিউঙ্গে ন্যাশনাল পার্কে পতঙ্গটির আবাস রয়েছে৷ যুক্তরাষ্ট্রের কেইস ওয়েস্টার্ন রিসার্ভ ইউনিভার্সিটির বিবর্তনমূলক জীববিদ্যা বিভাগের গবেষক রিলে টেড্রো বলেন, নতুন প্রজাতিটি বিস্ময়কর৷ কারণ ছোট্ট স্ত্রী পতঙ্গটি শিকারের খোঁজে দুরন্ত গতিতে ছুটে চলে৷ আর পুরুষ পতঙ্গটি গাছপালার ওপরের দিকে ওড়াউড়ি করে জীবন কাটায়৷ ধারণা করা হচ্ছে, আফ্রিকার অন্যান্য দেশেও প্রাণীটির আবাস রয়েছে৷ গবেষকেরা রুয়ান্ডার বিস্তীর্ণ বনাঞ্চলে আরও কয়েকটি নতুন প্রজাতির খোঁজ পেয়েছেন৷ জুকিস সাময়িকীতে এ-সংক্রান্ত একিট গবেষণা প্রতিবেদন প্রকাশিত হবে৷ লাইভসায়েন্স৷