নতুন পিসিআই এক্সপ্রেস কার্ড বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমএসআই ব্র্যান্ডের এন ২১০ এমডি১জি পিসিআই এক্সপ্রেস কার্ড বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে এনভিডিয়া ব্র্যান্ডের জিফোর্স চিপসেট ব্যবহার করা হয়েছে। এর ক্লক স্পিড ৫৮৯ প্রতি সেকেন্ড, যা গ্রাফিকস, গেমিং কিংবা ভিডিও অ্যানিমেশনের কাজে সুবিধা দেবে। এই গ্রাফিক্স কার্ডটি ডিডিআর৩ র্যাম সমর্থন করে এবং এর মেমোরি স্পেস এক গিগাবাইট। এতে আছে ডুয়েল ডিভিআই, এইচডিসিপি ও এইচডিএমআই সুবিধা। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম পাঁচ হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি