নতুন পেনড্রাইভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ-ডেটার ক্ল্যাসিক সিরিজের পেনড্রাইভ বাজারে এসেছে। সি০০৮ মডেলের এই পেনড্রাইভে কোনো টুপি নেই। এটি ইউএসবি ২.০ সমর্থন করে। এটি আঁচড় (স্ক্র্যাচ) ও ধুলাবালি নিরোধক। পেনড্রাইভটিতে রয়েছে চাবির রিং, মোবাইল ফোন বা হাতব্যাগের সঙ্গে আটকে রাখার ব্যবস্থা। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা পেনড্রাইভটি এখন ৪, ৮ এবং ১৬ গিগাবাইট ধারণক্ষমতায় পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে ৫৫০, ৯০০ এবং ১,৭৫০ টাকা। —বিজ্ঞপ্তি