নতুন পেনড্রাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডেটা ব্র্যান্ডের সি১০৩ মডেলের নতুন পেনড্রাইভ বাজারে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ইউএসবি ৩.০ ইন্টারফেসের এই পেনড্রাইভটির ডেটা আদান-প্রদানের হার সর্বোচ্চ ৯০/১০ এমবিপিএস। সরু আকৃতির ঢাকনাহীন নকশার এই পেনড্রাইভটিতে রয়েছে স্লাইডিং সুইচ। মাত্র ১১ গ্রাম ওজনের এই পেনড্রাইভটি ইউএসবি ২.০ সমর্থন করে। এর ৮ ও ১৬ গিগাবাইট মডেলের দাম এক হাজার ও এক হাজার ৬০০ টাকা। এটা এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। —বিজ্ঞপ্তি