নতুন পেনড্রাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে টুইনমস ব্র্যান্ডের ভি১ মডেলের নতুন পেনড্রাইভ। ইউএসবি ২.০ কম্প্যাটিবল এই মডেলের পেনড্রাইভ উইন্ডোজ এক্সপি, ভিসতা, ম্যাক ১০.১+ এবং লিন্যাক্স ২.৪+ অপারেটিং সিস্টেমসমূহ সমর্থন করে। বর্তমানে এই মডেলের ৮ গিগাবাইট পেনড্রাইভ বাজারে পাওয়া যাচ্ছে। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা পেনড্রাইভটির দাম ৬০০ টাকা। —বিজ্ঞপ্তি