নতুন পেনড্রাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএসবি টু এবং থ্রি উভয় পোর্ট দিয়ে তথ্য আদান-প্রদান করতে সক্ষম ট্রান্সসেন্ড ব্র্যান্ডের জেট ফ্লাশ ৩৬০ মডেলের নতুন তিনটি পেনড্রাইভ বাজারে এসেছে। ৪ দশমিক ৩ গ্রাম ওজনের পেনড্রাইভটি আকারে ৪৫ মিলিমিটার পুরু। এ ছাড়া দৈর্ঘ্যে ১৮ দশমিক ৩ মিলিমিটার এবং প্রস্থে ৭ দশমিক ৫ মিলিমিটার। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারে আনা ট্রানসেন্ডের জেট ফ্লাশ ৩৬০ মডেলের পেনড্রাইভ ৮ গিগাবাইটের দাম ৬০০ টাকা, ১৬ গিগাবাইটের দাম এক হাজার টাকা এবং ৩২ গিগাবাইটের দাম দুই হাজার টাকা। —বিজ্ঞপ্তি