নতুন পেনড্রাইভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এডেটার ইউভি১৫০ মডেলের নতুন ইউএসবি পেনড্রাইভ বাজোরে এসেছে। চকচকে মসৃণ আবরণের পেনড্রাইভটি ইউএসবি ৩.০ সমর্থন করে। ফলে এর তথ্য আদান-প্রদানের গতি বেশি। ৮, ১৬ এবং ৩২ গিগাবাইট ধারণক্ষমতার পেনড্রাইভের দাম ৬০০, ৮৫০ এবং এক হাজার ৭৫০ টাকা। এ পেনড্রাইভ এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। —বিজ্ঞপ্তি

নতুন মাদারবোর্ড 
এসরক জেড ৮৭ চিপসেটের কিলার মডেলের মাদারবোর্ড বাজারে এসেছে। এটি গেম খেলার উপযোগী। এটি ইন্টেলের চতুর্থ প্রজন্মের এলজিএ১১৫০ প্রসেসর সমর্থন করে। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের আনা মাদারবোর্ডের দাম ১৪ হাজার ৯০০ টাকা। 
—বিজ্ঞপ্তি