নতুন পেনড্রাইভ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিম ব্র্যান্ডের সি১১২ মডেলের নতুন ইউএসবি পেনড্রাইভ বাজারে এসেছে। ক্যাপ ছাড়া এ পেনড্রাইভটিতে রয়েছে একটি পুশ আউট কানেক্টর। ফলে এর ব্যবহার অনেক সহজ। এটি বেগুনি, হলুদ, ধূসর ও আকাশি রঙে পাওয়া যাচ্ছে। চার ও আট গিগাবাইট পেনড্রাইভের দাম যথাক্রমে ৫৫০ ও ৯০০ টাকা। —বিজ্ঞপ্তি