নতুন পেনড্রাইভ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ-ডেটা ব্র্যান্ডের ক্লাসিক সিরিজের সি৯০৬ মডেলের ইউএসবি পেনড্রাইভ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এই পেনড্রাইভটি ইউএসবি ২.০ ইন্টারফেসের পাশাপাশি ইউএসবি ১.১ ইন্টারফেস এবং উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম সমর্থন করে। বিশেষ আকৃতির মাত্র ৯ গ্রাম ওজনের প্লাগ-অ্যান্ড প্লে এই পেনড্রাইভটির মাধ্যমে ডকুমেন্ট, ফটো, প্রেজেন্টেশন, ভিডিও এবং মিউজিক ফাইল বা প্রয়োজনীয় ডেটা সহজেই আদান-প্রদান করা যায়। ৪ গিগাবাইটের পেনড্রাইভটির দাম ৭০০ টাকা। —বিজ্ঞপ্তি