নতুন প্রজন্মের এসি আনছে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং ডিভিএম এস প্রকল্পের কর্মীরা
স্যামসাং ডিভিএম এস প্রকল্পের কর্মীরা

দেশের বাজারে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ নিয়ে আসছে তৃতীয় প্রজন্মের এয়ার কন্ডিশনার স্যামসাং ডিভিএম এস। স্যামসাংয়ের দাবি, নতুন এই এসিতে বিদ্যুৎ খরচ কমবে।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের তৈরি তৃতীয় প্রজন্মের এসিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ইনভারটর কমপ্রেসর এবং অত্যাধুনিক ভ্যাপার ইনজেকশন সিস্টেম। এর ফলে বিদ্যুৎ কম খরচ হয়। অটো কমিশনিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এসিএম) এবং ওয়াইফাই মনিটরিং সিস্টেমের পাশাপাশি এটি সেলফ ডায়াগনসিস এবং অটোমেটিক ডেটা ব্যাক আপ রাখতে পারে।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে এটাই তাদের প্রথম ডিভিএম এস প্রকল্প, যাতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে ইলেকট্রোমার্ট।
গাজীপুরের সালনায় এমবিএম গ্রুপে স্যামসাং ডিভিএম সংযোজনের মাধ্যমে বাংলাদেশের বাজারে এই পণ্য আনছে স্যামসাং।
নতুন প্রজন্মের এই এসির দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ।