নতুন প্রজন্মের মোবাইল ওএস আনছে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ নিয়ে কাজ করছে অ্যাপল। নতুন এই অপারেটিং সিস্টেম হবে আইওএসের সপ্তম সংস্করণ।ইউজার ইন্টারফেসকে নতুন এই সংস্করণে ঢেলে সাজাচ্ছে অ্যাপল কর্তৃপক্ষ। এক খবরে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।এদিকে অ্যাপল ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক জানিয়েছে, ‘ইনসবার্ক’ কোড নাম দিয়ে তৈরি হচ্ছে আইওএস৭। অ্যাপলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেমটিতে থাকবে ‘ফ্ল্যাট’ বা সাধারণ ইউজার ইন্টারফেস। এটি হবে অনেকটাই মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম মেট্রো বা মডার্ন ইউজার ইন্টারফেসের মতো। তবে নকশা ও ইন্টারফেসে পরিবর্তন এলেও আইওএসের মূল গঠনে তেমন কোনো পরিবর্তন আসবে না।এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনেও আইওএস৭-এর ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনার তথ্য প্রকাশিত হয়েছিল।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, আইওএসের নতুন অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসের পরিবর্তন এলে অ্যাপলের ডিফল্ট ইউজার ইন্টারফেসনির্ভর অ্যাপ নির্মাতাদের অ্যাপ্লিকেশন তৈরিতে পরিবর্তন আনতে হতে পারে। তবে যাঁরা নিজস্ব ইউজার ইন্টারফেস ব্যবহার করেন, তাঁদের কোনো সমস্যা হবে না।চলতি বছরের জুন মাসের ১০ তারিখে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে নতুন প্রজন্মের আইওএসের ঘোষণা দিতে পারেন অ্যাপলের ডিজাইন গুরু হিসেবে খ্যাত জনি আইভ।