নতুন প্রজেক্টর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিভিটেকের ডি৫৫২ মডেলের আলট্রা মোবাইল প্রজেক্টর বাজারে পাওয়া যাচ্ছে। এটি ডিএলপি ব্রিলিয়ান্ট কালার প্রযুক্তি এবং ডিএলপি লিঙ্ক সমর্থন করে। এর কন্ট্রাস্ট রেশিও ১৫,০০০:১, উজ্জ্বলতা ৩০০০ এএনএসআই লুমেন্স, সর্বোচ্চ রেজ্যুলেশন ১৬০০ x ১২০০ পিক্সেল।এর ওজন ২ কেজি ৩০০ গ্রাম। এই প্রজেক্টরে রয়েছে স্পিকার। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এ প্রজেক্টরের দাম ৪২ হাজার টাকা। —বিজ্ঞপ্তি