নতুন প্রযুক্তির ঘোষণা দিল অ্যাপল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে সোমবার রাতে শুরু হয়েছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের বিভিন্ন যন্ত্রের জন্য সফটওয়্যার নির্মাতাদের বার্ষিক সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি)’। সম্মেলন শেষহবে শুক্রবার।প্রথম দিনই ২৪তম ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএএস ৭-এর ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। পাশাপাশি সম্মেলনে ঘোষণা দেওয়া হয় নতুন ওএস এক্স ম্যাভেরিকস, নতুন ল্যাপটপ কম্পিউটার ম্যাকবুক এয়ার, ম্যাক প্রো কম্পিউটারের।এ ছাড়াও আই ক্লাউডের জন্য আইওয়ার্ক, আইটিউনসের জন্য আইরেডিওর ঘোষণা আসে এ সম্মেলন থেকে।