নতুন প্রযুক্তির মাউস বাজারে
কম্পিউটার অনুষঙ্গ নির্মাতা-প্রতিষ্ঠান এফোরটেকের নতুন প্রযুক্তির মাউস বাজারে আসছে।ভি-ট্র্যাক প্রযুক্তির নতুন এই মাউসটি শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে। এটি বাজারজাত করছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। গত বুধবার ঢাকায় এক জমকালো অনুষ্ঠানে নতুন মাউসটি বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়।সঙ্গে ছিলডিলার সম্মেলন।অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার বক্তৃতা করেন।পরিচালক জসিম উদ্দিন খন্দকার বলেন, আমরা ১৫ বছর ধরে এ দেশে এফোরটেকের বিভিন্ন পণ্য সরবরাহ করে আসছি। এরই ধারাবাহিকতায় নতুন এ মাউসটি বাজারজাত করা হচ্ছে। ভি-ট্র্যাক প্রযুক্তির অপটিক্যাল মাউসের নানা দিক নিয়ে কথা বলেন এফোরটেক কোম্পানি লিমিটেডের বিপণন ব্যবস্থাপক ব্রুস ঝাং। তিনি জানান, এই প্রযুক্তির অপটিক্যাল মাউস বিশ্বের প্রথম প্যাডমুক্ত মাউস, যা যেকোনো ধরনের পৃষ্ঠ বা তলের ওপর ভালোভাবে কাজ করে। এটি উপরিতলের প্রতিটি একক পয়েন্টে প্রবেশ করে আলোক রশ্মিকে সঠিক দিকনির্দেশনা দেয় এবং স্বচ্ছন্দে মাউস নিয়ন্ত্রণ করে। ফলে এটি দিয়ে যেকোনো স্থানে কাজ করা যাবে। তিনি আরও জানান, এটি ৪৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে।—মোছাব্বের হোসেন