নতুন প্রযুক্তির সন্ধানে অ্যাপল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপল পণ্যে ভারচুয়াল ওয়ালেট ও মোবাইল পেমেন্ট প্রযুক্তি যুক্ত করতে অস্ট্রেলিয়ার মাইক্রোল্যাচ নামের একটি কম্পিউটার নিরাপত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে অ্যাপল কর্তৃপক্ষ। খবর হিন্দুস্তান টাইমসের।মাইক্রোল্যাচের প্রধান বিনিয়োগকারী ডেভিড মারি জানিয়েছেন, অ্যাপলের সঙ্গে এ প্রতিষ্ঠানটির ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহারসংক্রান্ত একটি চুক্তি হয়েছে।উল্লেখ্য, আইফোন ৫ বাজারে আসার আগে অনেক প্রযুক্তি বিশ্লেষক ধারণা করেছিলেন, অ্যাপলের এ স্মার্টফোনটিতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি থাকবে। তবে প্রযুক্তি বিশ্লেষকদের এ ধারণা সত্যি হয়নি। এ ধরনের প্রযুক্তির ক্ষেত্রে অ্যাপলের চেয়ে এগিয়ে রয়েছে গুগল।প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, অ্যাপলের পরবর্তী প্রজন্মের অনেক পণ্যে ফিঙ্গারপ্রিন্ট, মোবাইল পেমেন্টের মতো প্রযুক্তি যুক্ত হবে।