নতুন প্রযুক্তির হাতকড়া!
হাতকড়াতে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হওয়া কোনো ব্যক্তিকে হাতকড়ার মাধ্যমে ওষুধ প্রয়োগ ও শক দেওয়া যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে নতুন প্রযুক্তির এই হাতকড়া তৈরির জন্য একটি পেটেন্ট আবেদন জমা পড়েছে। হাতকড়ার এ পেটেন্টটির নাম ‘অ্যাপারেটাস অ্যান্ড সিস্টেম ফর অগমেন্টেড ডিটেইন রেসট্রেইন্ট’।এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে আটকে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাতকড়া ব্যবহার করেন। কিন্তু ভয়ংকর অপরাধীর ক্ষেত্রে শুধু প্রচলিত হাতকড়া যথেষ্ট হয় না। যদি সে যদি আক্রমণ করে বসে, তা ঠেকাতে হাতকড়াতেই যুক্ত হচ্ছে নতুন বেশ কিছু প্রযুক্তি।এছাড়াও আটককৃতদের ক্ষেত্রে তাদের বায়োমেট্রিক বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য হ্যান্ডকাফ বা হাতকড়াই যথেষ্ট হবে। এ হাতকড়ায় ব্যবহূত আধুনিক সেন্সর ও প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি তীব্র বৈদ্যুতিক শক দেওয়া বা ওষুধ প্রয়োগে অকেজো করার ব্যবস্থাও থাকবে। হাতকড়ায় থাকবে গ্যাস ও রাসায়নিক প্রযুক্তির মত আধুনিক প্রযুক্তি। এছাড়াও এ প্রযুক্তি পায়ের বেড়ি, গলা ও মাথার হেলমেটেও ব্যবহার করা যাবে। হাতকড়ার এ পেটেন্টটির জন্য আবেদন করেছে স্কটসডেল ইনভেনশনস নামের একটি প্রতিষ্ঠান।