ব্রাদারে এমএফসি-১৮১০ মডেলের মনো লেজার মাল্টিফাংশনাল প্রিন্টার বাজারে এসেছে। এই প্রিন্টারটি একাধারে প্রিন্টার, কপিয়ার, স্ক্যানার, ফ্যাক্স এবং পিসি ফ্যাক্স হিসেবেও কাজ করে। এর সর্বোচ্চ প্রিন্টের গতি ২১ পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই এবং এতে রয়েছে ০৫০-পৃষ্ঠা ধারণক্ষম পেপার ট্রে, ১৬ মেগাবাইট মেমোরি ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ডের আনা প্রিন্টারটির দাম ১৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি