নতুন প্রিন্টার বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচপির ওয়াইড ফরম্যাট জেড সিরিজ গ্রাফিকস প্রিন্টার বাজারে এসেছে। এই প্রিন্টার দিয়ে ২৪ থেকে ৬২ ইঞ্চি পর্যন্ত ওয়াইড রেঞ্জে প্রিন্ট করা যাবে। এই প্রিন্টারগুলোতে এমন এক প্রযুক্তির কালি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে প্রিন্ট করা ছবি ২০০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে বলে দাবি করে এইচপি। সম্প্রতি ঢাকায় ‘এইচপি ডিজাইন জেট এক্সপেরিয়েন্স সেশন’ শীর্ষক আয়োজনে নতুন এই প্রিন্টার বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপি ডিজাইন জেটের কান্ট্রি ম্যানেজার সাশিকা ভিশান সিলভা, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সভাপতি সানাউর রহমানসহ অনেকে। অনুষ্ঠানের মূল প্রবন্ধ পড়েন এইচপি বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক কাজী শামীম হাসান।
বিজ্ঞপ্তি