নতুন প্রিন্টার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদারের ডিসিপি-১৯৫সি মডেলের কালার ইঙ্কজেট মাল্টিফাংশনাল প্রিন্টার বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এই প্রিন্টার একাধারে কালার প্রিন্টার, কপিয়ার, স্ক্যানার, পিসি-ফ্রি ডাইরেক্ট ফটো প্রিন্টার হিসেবে কাজ করে। এতে রয়েছে ইউএসবি ডাইরেক্ট প্রিন্ট, মিডিয়া কার্ড ইন্টারফেস, অপটিক্যাল স্ক্যান রেজ্যুলেশন ১২০০ বাই ২৪০০ ডিপিআই, ৩২ মেগাবাইট বিল্ট-ইন মেমোরি ও ১০০-শিট পেপার ইনপুট ক্যাপাসিটি ইত্যাদি। এর মাধ্যমে সরাসরি মিডিয়া কার্ড, ইউএসবি ফ্ল্যাশ মেমোরি ড্রাইভ এবং ডিজিটাল ক্যামেরা থেকে প্রিন্টারটিতে ব্রর্ডারলেস ফটো প্রিন্ট করা যায়। দাম সাত হাজার ২০০ টাকা। —বিজ্ঞপ্তি