নতুন প্রিন্টার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদার ব্র্যান্ডের এইচএল-২২৪০ডি মডেলের উচ্চগতির সাদাকালো লেজার প্রিন্টার বাজারে এসেছে। এতে রয়েছে স্বয়ংক্রিয় ডুপ্লেক্স, যা কাগজের উভয় পৃষ্ঠায় ডকুমেন্ট প্রিন্ট করতে পারে। এতে ছাপার সময় কম লাগে এবং খরচ সাশ্রয় হয়। প্রিন্টারটিতে প্রতি মিনিটে ২৪ পৃষ্ঠা প্রিন্ট করা যায়। এর দাম ১০ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি