নতুন প্রিন্টার বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে নতুন প্রিন্টার লেক্সমার্ক ই২৬০ডি। কাগজের উভয় পিঠই প্রিন্ট করতে সক্ষম প্রিন্টারটি ৫ শতাংশ কাভারেজে প্রিন্ট করে ৩৫০০ থেকে ৪০০০ পৃষ্ঠা। প্রিন্টারটি সর্বোচ্চ ৩৫পিপিএম গতিতে প্রিন্ট করতে পারে। এতে আছে ৩২ মেগাবাইট মেমরি। কম্পিউটার সোর্স লিমেটেডের বাজারে আনা আট হাজার ৫০০ টাকা মূল্যের এই প্রিন্টারে ব্যবহূত টোনারের দাম ছয় হাজার টাকা। —বিজ্ঞপ্তি