নতুন প্রোবুক আনছে এইচপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপি প্রোবুক ৪০০
এইচপি প্রোবুক ৪০০

প্রোবুক ৪০০ সিরিজের পাঁচটি ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে হিউলেট প্যাকার্ড বা এইচপি। প্রতিষ্ঠানটি ৫ মে সোমবার প্রোবুক সিরিজের এই ল্যাপটপগুলো বাজারে আনার ঘোষণা দেয়। এক প্রতিবেদনে জানিয়েছে পিসিওয়ার্ল্ড।
এইচপির তৈরি উইন্ডোজনির্ভর নতুন পাঁচটির মধ্যে একটি হচ্ছে ১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের  টাচস্ক্রিন ল্যাপটপ। প্রোবুক সিরিজের নতুন ল্যাপটপগুলো যথেষ্ট হালকা-পাতলা হবে। এই ল্যাপটপগুলোর মাপ ১৩ দশমিক ৩ ইঞ্চি থেকে ১৭ দশমিক ৩ ইঞ্চির মধ্যে।
এইচপি জানিয়েছে, ১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের টাচস্ক্রিন ছাড়াও এ সিরিজে যুক্ত হয়েছে ১৩ দশমিক ৩ ইঞ্চি মাপের প্রোবুক ৪৩০, ১৪ ইঞ্চি মাপের প্রোবুক ৪৪০ ও প্রোবুক ৪৪৫, ১৫ ইঞ্চি মাপের প্রোবুক ৪৫৫ ও ১৭ দশমিক ৩ ইঞ্চি মাপের ৪৭০।
প্রোবুকের নতুন সিরিজের ল্যাপটপগুলোতে আট ঘণ্টারও বেশি সময় চার্জ থাকবে বলে এইচপি দাবি করেছে। এ ছাড়া এতে থাকবে ইনটেলে ও এএমডির তৈরি দ্রুতগতির প্রসেসর।
ল্যাপটপের দাম শুরু হবে ৪৯৯ মার্কিন ডলার থেকে। জুন মাস থেকে বিভিন্ন দেশের বাজারে আসবে এইচপির প্রোবুকের নতুন সিরিজের ল্যাপটপগুলো।