নতুন ফাইবার রাউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিক্সেল ব্র্যান্ডের এফএসজি১১০০ এইচএন মডেলের এন সিরিজের ফাইবার রাউটার বাজারে এসেছে। রাউটারটিতে ১টি ডব্লিউএএন পোর্ট এবং ৪টি ল্যান পোর্ট রয়েছে। এটি ৮০২.১১এন স্ট্যান্ডার্ডের ২.৪ গিগাহার্টজ সিগনাল যুক্ত। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের বাজরে আনা রাউটারটির দাম ১১ হাজার টাকা। —বিজ্ঞপ্তি