নতুন ফিচার নিয়ে এসো ডটকম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বেশ কিছু ফিচার নিয়ে নতুন করে সেজেছে অনলাইন শপ এসো ডটকম। নতুন ফিচার যুক্ত হওয়ায় এখন থেকে আইওএস এবং অ্যান্ড্রয়েডচালিত ফোন দিয়ে খুব সহজেই গ্রাহকেরা এখানে ভিজিট করতে পারবেন বলে জানিয়েছে এসো ডটকমের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম।
দিদারুল আলম বলেন, গ্রাহকদের উন্নত সেবা দিতে নতুন ফিচার আনা হয়েছে। এর ফলে মাত্র ৬টি সহজ ধাপে গ্রাহকেরা তাদের পছন্দের জিনিস ক্রয় করতে পারবেন। এ ছাড়া বিক্রেতাদের জন্য নতুন একটি প্যানেল খোলা হয়েছে সাইটটিতে। গ্রাহক এবং বিক্রেতাদের কাছে সাইটটিকে আকর্ষণীয় করতে আমরা সব ধরনের চেষ্টা করেছি। এখন কম সময় খরচ করেই এসো থেকে (www.esho.com) কেনাকাটা করতে পারবেন গ্রাহক।