নতুন ফিচারসংবলিত কিছু স্মার্টফোন

বাজারে আসা অত্যাধুনিক স্মার্টফোনগুলো নিয়ে মানুষের মাতামাতির শেষ নেই। ভাবটা এমন, যেন স্মার্টফোন কিনলেই
স্মার্ট হওয়া যাবে। এসব স্মার্টফোনের ‘আকর্ষণীয়’ ফিচারগুলো যে খুব প্রয়োজনীয়, তা নয়। যেমন স্ক্রিন থেকে দৃষ্টি সরালেই
লাইট অফ হয়ে যাওয়া, কিংবা মোশন টাচ। অথচ প্রয়োজনীয় অনেক কিছুই ফিচার হিসেবে থাকতে পারত। তাই নতুন ও
প্রয়োজনীয় ফিচারসংবলিত স্মার্টফোন নিয়ে চিন্তাভাবনা করেছেন আদনান মুকিত
শকিং সিকিউরিটি
ছিনতাইকারী বা অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে আপনার প্রাইভেসি রক্ষায় একমাত্র আমাদের ‘টো টো এস’ দিচ্ছে
‘শকিং সিকিউরিটি’। আপনি ছাড়া যে আপনার ফোন ধরতে যাবে, সে-ই খাবে হাই ভোল্টের শক।
ওগো, তোমার কী হয়েছে?
আমি শুধু তোমার ইনবক্সটা চেক করতে চেয়েছিলাম!

হ্যান্ডরাইটিং আইডেনটিফাই
অধিকাংশ ডাক্তারের হাতের লেখা বোঝা যায় না। এ কারণে নির্দেশনা ঠিকমতো বুঝতে না পেরে ঝামেলায় পড়ে অনেক
রোগী। এ সমস্যা থেকে আপনাদের মুক্তি দিতে আসছে ‘ইউরেনাস ৪২০’, যা যেকোনো দুর্বোধ্য লেখাকে সাধারণ ফন্টে
কনভার্ট করবে।
বাবা, তুমি শুধু শুধু সন্দেহ করছ। আমার মাথাব্যথা; রাতে ঘুম হয় না। তাই পাশের বাসার ডাক্তার সাহেব প্রেসক্রিপশনে
কিছু ওষুধ লিখে দিয়েছেন।
বাহ! কিন্তু ‘বিকেলে ছাদে এসো’—এটা কোন কোম্পানির ওষুধ? আমার যে একটা স্মার্টফোন আছে, তা কেন ভুলে যাস?
আনস্মার্ট তরুণী!