নতুন ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘস্থায়ী ব্যাটারির পি২৪১ এসওএস মডেলের মুঠোফোন বাজারে ছেড়েছে ডিগো মোবাইল। ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটি দিয়ে অন্য মুঠোফোনেও চার্জ দেওয়া যাবে। আপৎকালীন মুহূর্তে ফোনটির এসওএস সুবিধার মাধ্যমে পাঁচজন ব্যক্তির কাছে স্বয়ংক্রিয়ভাবে কল ও এসএমএস চলে যাবে। বিপদে পড়লে জোরেশোরে বেজে উঠবে এটির প্যানিক অ্যালার্ম। দাম ২,৬৯০ টাকা।

বিজ্ঞপ্তি