নতুন বছর উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরে নানা ধরনের আয়োজন করেছে গ্লোবাল ব্রান্ড (প্রা.) লিমিটেড। নতুন ইংরেজি বছর উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার নানা অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সকালে ঢাকার মাল্টিপ্লান সেন্টার এবং বিকেলে বিসিএস কম্পিউটার সিটিতে এসব অনুষ্ঠান হয়। আসুসের সৌজন্যে ‘আসুস নিউ ইয়ার সেলিব্রেশন’ নামের এই অনুষ্ঠানে গ্লোবাল ব্রান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ কেক কেটে সব ডিলার ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভ কামনা জানান। এ সময়ে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দীন খন্দকার ও দুটি মার্কেটের সমিতির সদস্যরাসহ অনেকে। —মোছাব্বের হোসেন