নতুন বছরে আসুসের কুইজ প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছরে আসুস আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এটি ছিল মূলত সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকভিত্তিক অনলাইন কুইজ প্রতিযোগিতা। পাঁচ পর্বের এই প্রতিযোগিতার বিজয়ীরা হলেন শামসুল পাটোয়ারী, আহ্সান আরইয়ান, তানভীর আহমেদ, ফাহিম আহমেদ, এলমা তাহসিন হক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আসুস বাংলাদেশের চ্যানেল সেলস ম্যানেজার কাজী মেহেদী হাসান, আসুসের পণ্য ব্যবস্থাপক মাহ্বুবুল গণি, মাহ্মুদ করিম, খালেদ বিন আহেমদ। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আসুস-বাংলাদেশের ফেসবুকের সাইটটি হলো: www.facebook.com/ASUS.Bangladesh। —বিজ্ঞপ্তি