নতুন বছরে নকিয়ার তিন মুঠোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষের উপহার হিসেবে নকিয়া তিনটি নতুন মুঠোফোন বাজারে এনেছে। নকিয়ার এই মোবাইল ফোনসেটগুলোতে ওভি মেইল ব্যবহারের সুবিধা থাকবে। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানিকভাবে নতুন এই তিনটি মোবাইল ফোনসেট বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। নকিয়া ২৬৯০, ১৮০০ এবং ৭২৩০ মডেলের নতুন এ সেটগুলো সব শ্রেণীর গ্রাহকদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। নকিয়ার তিনটি নতুন সেটে রয়েছে সমন্বিত মিউজিক প্লেয়ার, যার মাধ্যমে গ্রাহক খুব সহজে বিনোদন পেতে পারেন। এ ছাড়া এফএম রেডিও, ক্যামেরা, অডিও, ভিডিও রেকর্ড করাসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। অনুষ্ঠানে বিনা মূল্যে তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদান করার সেবা অভি চ্যাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কম্পিউটারে তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদানের (চ্যাট) মতোই মুঠোফোনেও এ সুবিধা দিচ্ছে অভি চ্যাট। অনুষ্ঠানে নকিয়া এমার্জিং এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক প্রেমচাঁদ বলেন, অভি মেইল ব্যবহারকারীদের সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ। ২০০৯ সালের জুন থেকে বাংলা ই-মেইল চালু করে নকিয়া অবিশ্বাস্য সাড়া পেয়েছে। তিনি বলেন, নকিয়া সবসময় মানুষের যোগাযোগ স্থাপনের ভূমিকা রাখতে চায়।ফ্যাশন শোর মাধ্যমে নতুন সেটগুলো দেখানো হয় অনুষ্ঠানে। —তারিকুর রহমান খান