ছাত্র
চার বছর ধরে নতুন বছর এলেই যা করব বলে ভাবছিলাম, এবারও সেটাই ভাবছি...।
নেতা
নতুন বছরে আমি নতুন যা করতে চাই, তা হলো, নতুন করে আগের অভ্যাসগুলোই ধরে রাখতে চাই।
ইঞ্জিনিয়ার
আমি নতুন বছরে যা করতে চাই...টুং টাং...ঘ্যাচ...খ্যাচ খ্যাচ...ব্যাং ব্যাং...নাহ্, ইঞ্জিনের এত শব্দের মধ্যে কাউকে কিছু শোনানো যায়?
দোকানদার
নতুন বছরে আমি অন্তত একটা জিনিস বদলাতে চাই, সেটা হলো ক্যালেন্ডার।
সাংবাদিক
নতুন বছরে আমি নতুন কাগজে পুরোনো খবর নয়, নতুন খবর দেব (নতুন খবর তৈরি না হলেও)!
ফল ব্যবসায়ী
নতুন বছরে অন্তত নতুন, ফ্রেশ, ফরমালিনবিহীন ফরমালিন দিয়ে আমার দোকানের ফল সংরক্ষণ করব!
মডেল
নতুন বছরে আমার চাওয়া হলো, এ বছর আমি কী করতে চাই, সেটা কাউকে কিছুতেই বলব না।
ডাক্তার
আমার নতুন বছরের চাওয়া আপাতত একটাই, প্রেসক্রিপশনে স্বাক্ষরের নিচে ঠিকভাবে ২০১৫-এর জায়গায় ২০১৬ লিখতে ভুলে না যাওয়া!
ফেসবুকাসক্ত
নতুন বছরে আমি এত বেশি ফেসবুক ব্যবহার করব, যেন ফেসবুক আমাকে ব্যবহার করার সুযোগই না পায়।
আইনজীবী
নতুন বছরে আমি যা করতে চাই, তা হলো...ইয়োর অনার...বিজ্ঞ প্রতিপক্ষ বাধা না দিলে...আমার সাক্ষী কাঠগড়ায় এসে বলুক, এ বিষয়ে সে কী জানে?
আমি
আমি নতুন বছরে যা করব, তার তালিকা—
ড্রাইভার
নতুন বছরে ড্রাইভিং লাইসেন্সটা করাবই ভাবছিলাম, কিন্তু নতুন বছরটা তো ইতিমধ্যেই চার দিন পুরোনো হয়ে গেল!