নতুন বনবিড়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আমেরিকার ব্রাজিলের দক্ষিণাঞ্চলে নতুন এক প্রজাতির বনবিড়ালের খোঁজ মিলেছে। গবেষকেরা

ডিএনএ অনুক্রম ব্যবহার করে লিওপার্ডাস গাটুলাস নামের প্রজাতিটি শনাক্ত করেন। তিন কেজি ওজনের বিড়ালটি ওই মহাদেশের সবচেয়ে ছোট আকারের বিড়াল প্রজাতিগুলোর একটি। কারেন্ট বায়োলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ব্রাজিলের পোর্তো আলেগ্রে অবস্থিত পনটিফিক্যাল ক্যাথলিক ইউনিভার্সিটি অব রিও গ্র্যান্ড দো সুলের গবেষক এদুয়ার্দো এজিরিকের নেতৃত্বে বিজ্ঞানীরা ওই বনবিড়ালের ডিএনএ নমুনা সংগ্রহ করেন। প্রজাতিটির ক্রমবিকাশের ইতিহাস জানার জন্য বিভিন্ন ধরনের আণবিক নির্দেশক ব্যবহার করা হয়। প্রজাতিটি সংকর প্রজনন থেকে বিরত থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে বলে গবেষকেরা প্রমাণ পেয়েছেন। বিবিসি।