নতুন বহনযোগ্য হার্ডডিস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে এনেছে স্যামসাংয়ের নতুন মডেলের বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভ। জি-সিরিজের বহনযোগ্য নতুন এই হার্ডডিস্ক ড্রাইভ জি-টু ও জি-থ্রি মডেলে পাওয়া যাচ্ছে। ২৫০, ৩২০ ও ৫০০ গিগাবাইট ও এক টেরাবাইট ধারণক্ষমতার হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে। প্রতিটি হার্ডডিস্কের সঙ্গে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। কালো ও নীল রঙের এই হার্ডডিস্কগুলোর দাম চার হাজার ৮৫০ থেকে নয় হাজার ২০০ টাকা পর্যন্ত। —বিজ্ঞপ্তি