নতুন বহনযোগ্য হার্ডডিস্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্টার্ন ডিজিটালের পাসপোর্ট আকৃতির বহনযোগ্য হার্ডডিস্ক বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। মাই পাসপোর্ট নামের এই হার্ডডিস্কগুলোর ধারণক্ষমতা ২৫০ গিগাবাইট থেকে ১ টেরাবাইট পর্যন্ত। এগুলো উইন্ডোজ এবং ম্যাকসহ সব অপারেটিং সিস্টেমে কাজ করবে। এতে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। ২৫০ গিগাবাইটের দাম পাঁচ হাজার ৪০০ টাকা, ৩২০ গিগাবাইট ছয় হাজার ৪০০ টাকা, ৫০০ গিগাবাইট আট হাজার ৫০০ টাকা এবং ১ টেরাবাইট হার্ডড্রাইভের দাম ২১ হাজার টাকা। —বিজ্ঞপ্তি