নতুন বহনযোগ্য হার্ডডিস্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবার ক্যানভায়ো সিরিজের নতুন বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভ। ইউএসবি ২.০ সমর্থিত এই হার্ডডিস্কের সঙ্গে আছে ‘এনটিআই ব্যাকআপ নাউ ইজেড’ নামের একটি সফটওয়্যার, যা দিয়ে ইচ্ছেমতো ব্যাকআপ, তথ্য সংরক্ষণ, সিনক্রোনাজেশন প্রভৃতি সুবিধা পাওয়া যায়। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ তোশিবা ৩২০ এবং ৫০০ গিগাবাইট হার্ডডিস্কের দাম যথাক্রমে চার হাজার ৪০০ ও পাঁচ হাজার ৫০০ টাকা। এটি এনেছে সেফ আইটি সার্ভিসেস লিমিটেড। —বিজ্ঞপ্তি