নতুন বহনযোগ্য হার্ডডিস্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবার ৩২০ গিগাবাইট ডেটা ধারণক্ষম নতুন বহনযোগ্য হার্ডডিস্ক বাজারে এসেছে। ক্যানভায়ো সিরিজের আকর্ষণীয় ডিজাইনের ও উচ্চগতির ইউএসবি ২.০ ইন্টারফেসের এই এক্সটার্নাল হার্ডডিস্ক প্লাগ-অ্যান্ড-প্লে সমর্থন করে। এতে রয়েছে ২.৫ ইঞ্চির সাঁটা হার্ডডিস্ক ড্রাইভ ইন্টারফেস। হার্ডডিস্কের সঙ্গে রয়েছে বিশেষ সফটওয়্যার, যা দিয়ে ইচ্ছামতো ডেটা ব্যাকআপ, সংরক্ষণ ও সিনক্রোনাইজেশন করা যায়। সেফ আইটি সার্ভিসেস লিমিটেডের বাজারে আনা তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ হার্ডডিস্কটির দাম সাত হাজার টাকা। —বিজ্ঞপ্তি