নতুন বহনযোগ্য হার্ডডিস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডেটা ব্র্যান্ডের এইচডি৭১০ মডেলের বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভ বাজারে এসেছে। সুপার স্পিড ইউএসবি ৩.০ ইন্টারফেসের এই এক্সটার্নাল হার্ডডিস্কটির বহিরাবরণ সিলিকন উপাদানের সংমিশ্রণে গঠিত। তাই হার্ডডিস্কটি মিলিটারি গ্রেড বৈদ্যুতিক শক প্রতিরোধক এবং আইপিএক্স৭ রেটিং পানিনিরোধক, এটি পানির এক মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত কোনোরূপ ক্ষতি ছাড়াই নিমজ্জিত থাকতে পারে। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা এ মডেলের ৫০০ গিগাবাইট এবং এক টেরাবাইট হার্ডডিস্কের দাম যথাক্রমে আট হাজার এবং ১২ হাজার টাকা। —বিজ্ঞপ্তি