প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনো বেহালার চেয়ে নতুন বেহালা ছয় গুণ বেশি আকর্ষণীয় সুর তৈরি করতে পারে। আর বাদকের অজান্তেই নতুন বাদ্যযন্ত্রটি এ রকম ভালো আওয়াজ তৈরি করে। ইতালীয় বেহালা নিয়ে গবেষণার ভিত্তিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। প্রসিডিংস অব ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষণায় অংশ নেন ১০ জন পেশাদার বেহালাশিল্পী। ছয়টি নতুন ও ছয়টি পুরোনো বেহালার মধ্য থেকে একটি করে বেছে নিয়ে বাজাতে বলা হয় তাঁদের। নতুন বাদ্যযন্ত্রগুলোকে তখন ঘষে-মেজে পলিশ করে পুরোনোর মতো রূপ দেওয়া হয়েছিল। কিন্তু বাদকেরা যাচাই-বাছাই করে ছয়টি নতুন ও চারটি পুরোনো বেহালা বেছে নিয়ে বাজান। পরে তাঁদের নৈপুণ্যের ভিত্তিতে নম্বর দেওয়া হয়। এতে নতুন ও পুরোনো বেহালার অর্জিত নম্বর ছিল ৬ অনুপাত ১। এএফপি।