নতুন ব্যাংকিং সফটওয়্যার বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝামেলা এড়িয়ে ব্যাংকের কাজ সহজ করে দিতে পারে তথ্যপ্রযুক্তি। আর সে কারণেই আর্থিক প্রতিষ্ঠানে এখন সফটওয়্যার ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। তাই ব্যাংকের জন্য নতুন প্রযুক্তি ও সেবা আনা হয়েছে দেশের বাজারে। গতকাল (মঙ্গলবার) ঢাকায় একটি হোটেলে অটোসফট ডায়নামিকসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন বিগ্লোবাল ইন্টারঅ্যাকটিভ লিমিটেডের চেয়ারম্যান মিশাল করিম।অনুষ্ঠানে বলা হয়, অটোসফট ডায়নামিকসের সফটওয়্যার-সেবা ব্যাংকের বিভিন্ন কাজ সহজ করে দেবে। নতুন অ্যাকাউন্ট খোলা, চেকবই প্রদান, ব্যালান্স দেখা, এটিএম কার্ড তোলা বা বাতিল করা ইত্যাদি দ্রুত করা যাবে এটি দিয়ে। এ ছাড়া আমদানি-রপ্তানি, পুনর্বিনিয়োগ এবং ট্রেজারি অটোমেশনের সমাধান দিতে পারবে অটোসফট ডায়নামিকস।বিগ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যামুয়েল ডুমন্ট ব্রেৎজফিল্ড জানান, ‘বিশ্বমানের অত্যাধুনিক সব সফটওয়্যার ও প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসতে চাই আমরা। যে কারণে অটোসফট ডায়নামিকসের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করছি।’অটোসফটের বিভিন্ন প্রযুক্তিপণ্যের মধ্যে আছে: অটো ব্যাংকার, অটো ক্রেডিট কনজুমার, অটো ক্রেডিট করপোরেট, অটো রিস্ক, অটো ট্রেড, এক্সটারনাল গেটওয়েজ, অটো ওয়েব, অটো এমআইএস, অটো অ্যাটেনডেন্স, অটো অ্যাসেট ইত্যাদি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অটোসফট ডায়নামিকসের চেয়ারম্যান লুৎফুল্লাহ খান, ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইরতেজ রেজা চৌধুরীসহ অনেকে। —ইমাম হাসান