নতুন ব্র্যান্ডের স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে এসেছে ওকাপিয়ার স্মার্টফোন। বেশ কয়েকটি মডেলের ফোন এখন পাওয়া যাচ্ছে। ইন্সপায়ার মডেলের ফোনটি তৈরি হয়েছে সেলফি তোলার উপযোগী করে। এতে আছে ৮ মেগাপিক্সেল সামনের এবং ১৩ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা। দাম ১১ হাজার ৯৯০ টাকা। আলটিমায় আছে তারহীন ডিসপ্লে সুবিধা। এর দাম ১০ হাজার ৯৯০ টাকা। এয়ার নামের স্মার্টফোনটিতে আছে শক্তিশালী ক্যামেরা। দাম ৯ হাজার ৯৯০ টাকা। ম্যাট্রিক্সের খাপটি ইস্পাতে তৈরি। এর দাম ৭ হাজার ৯৯০ টাকা। ইনফিনিটি এক্স মডেলের ফোন থেকে অন্য ফোনেও চার্জ দেওয়া যায়। এর দাম ৮ হাজার ৯৯০ টাকা। ম্যাজিক প্রো ফোনটিতে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর দাম ৬ হাজার ৪৯০ টাকা। বিজ্ঞপ্তি