নতুন ভিডিও গেম কনসোল ‘স্টেম বক্স’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার্ডওয়্যার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ভালভ। আগামী চার মাসের মধ্যেই ভালভের তৈরি ভিডিও গেম কনসোল পরীক্ষামূলকভাবে বাজারে আসবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্যাব নিউওয়েল এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।এ প্রসঙ্গে গ্যাব নিউওয়েল জানিয়েছেন, হার্ডওয়্যার তৈরির কাজ শুরু করেছে ভালভ। প্রতিষ্ঠানটি ‘স্টেম বক্স’ নামে একটি গেম কনসোল ও এর সফটওয়্যার তৈরি করছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ‘স্টেম বক্স’ কনসোলটি জনপ্রিয় গেম কনসোল এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন ৩ -এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। কনসোলটিতে নতুন প্রযুক্তির কন্ট্রোলার থাকছে। পাশাপাশি ডিভাইসটি টেলিভিশন বা কম্পিউটার যেকোনো ডিসপ্লেতেই কাজ করবে।