নতুন মডেলের স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোল্যাব স্পিকার
মাইক্রোল্যাব স্পিকার

পাল তোলা নৌকা আকৃতির ও টাচ প্রযুক্তির একটি স্পিকার দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। মাইক্রোল্যাব টি-৮ মডেলের এই স্পিকারটিতে ইনবিল্ট ওফার রয়েছে। ২ ইউনিটের এই সাউন্ড সিস্টেমটিতে ব্যবহৃত হয়েছে প্যাসিভ বাস রেডিয়েটরস প্রযুক্তি। এর ফলে স্পিকারটিতে কেবল একমুখী নয়, গানের সুর ও মাত্রা অনুযায়ী ভিন্নমাত্রার বেস সাউন্ডের প্রতিফলন ঘটে। এর শব্দ নিয়ন্ত্রণ করা যায় আঙুলের স্পর্শেই।
বাজারে মাইক্রোল্যাব টি-৮ মডেলের এই স্পিকারটি পাওয়া যাবে তিনটি আলাদা রঙে। সাদা, কমলা ও নীল রঙের এই স্পিকারটির মূল্য ৭ হাজার ৮০০ টাকা। বিজ্ঞপ্তি।