নতুন মনিটর বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইউন্দাই ব্র্যান্ডের টি২৭০ডব্লিউ মডেলের নতুন ২৭ ইঞ্চি এলসিডি মনিটর বাজারে এসেছে। প্রশস্ত পর্দা ও পুরোপুরি এইচডি সুবিধাসহ এ মনিটর ১৯২০X১০৮০ রেজুলেশনে ছবি দেখায়। এতে আরও আছে স্পিকার, আরজিবি অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল ভিডিও, ১৫ পিন-ডি সাব এবং ডিভিআই-ডি কানেক্টর (এইচডিসিপি) ইত্যাদি। এটি বাজারে এনেছে টেকভ্যালি ডিস্ট্রিবিউশন লি.। এর দাম ২৯ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি