নতুন মনিটর বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপস ১৬০ ইএল ১ এসবি মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। বাজারজাত করেছে কম্পিউটার সোর্স। ১৬ ইঞ্চির মনিটরটি চোখের জন্য আরামদায়ক, পরিষ্কার ও উজ্জ্বল-রঙিন। এতে রয়েছে ডিভিআই-ডি ইনপুট, এইচডিএমআই ভিডিও ইনপুট প্রভৃতি। প্রশস্ত পর্দায় গেম ও ভিডিও উপভোগ করা যাবে। মনিটরটি বিদ্যুৎ-সাশ্রয়ী। এর দাম সাত হাজার ২০০ টাকা। —বিজ্ঞপ্তি