নতুন মাইক্রোস্কোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অত্যন্ত শক্তিশালী একটি নতুন ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক। এটি মানুষের একটি চুলের চেয়ে ১০ লাখ গুণ ছোট কোনো বস্তু নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবে। সুপারস্টেম থ্রি নামের যন্ত্রটির দাম ৩৭ লাখ ব্রিটিশ পাউন্ড। যুক্তরাজ্যেই এটি প্রথমবারের মতো ব্যবহার করা হবে। পরমাণুর অত্যন্ত নিখুঁত ছবি তৈরি করতে সক্ষম যন্ত্রটি সচরাচর ব্যবহৃত ইলেকট্রন মাইক্রোস্কোপের চেয়ে শতগুণ বেশি কার্যকর বলে দাবি করছেন গবেষকেরা। চেশায়ারের ডেয়ার্সবারিতে অবস্থিত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিলের (ইপিএসআরসি) গবেষণাগারে মাইক্রোস্কোপটি গতকাল বৃহস্পতিবার প্রথম প্রদর্শন করা হয়। বিজ্ঞানীরা আশা করছেন, নতুন যন্ত্রটি ব্যবহার করে আরও নিবিড়ভাবে পরমাণু শনাক্ত করা যাবে এবং তাদের মধ্যকার বন্ধনের শক্তি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ইনডিপেনডেন্ট