নতুন মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের জে১৮০০আই-সি মডেলের নতুন মাদারবোর্ড বাজারে পাওয়া যাচ্ছে৷ এতে ২.৪১ গিগাহার্টজ গতির ইন্টেল সেলেরন প্রসেসর যুক্ত আছে। এতে ক্র্যাশ-ফ্রি বায়োস, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রক্ষা করতে বিশেষ প্রযুক্তি রয়েছে। মাদারবোর্ডটিতে আরও রয়েছে বিল্ট-ইন এইচডি গ্রাফিকস, বিল্ট-ইন গিগাবিট ল্যান, ৮-চ্যানেল এইচডি অডিও, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, ডি-সাব পোর্ট প্রভৃতি। গ্লোবাল ব্র্যান্ডের আনা মাদারবোর্ডটির দাম ৬,২০০ টাকা৷—বিজ্ঞপ্তি