নতুন মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে গিগাবাইটের নতুন মাদারবোর্ড। ২৩ আগস্ট ঢাকায় একটি অনুষ্ঠানে এ মাদারবোর্ডগুলো বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে পরিবেশক স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ বলেন, গিগাবাইটের ১০০ সিরিজের মাদারবোর্ডগুলো ইন্টেলের জেড ১৭০ চিপসেট ব্যবহার করে বানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী এবং গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান। নতুন এই মাদারবোর্ডগুলো হচ্ছে জেড ১৭০ এক্স-গেমিং ৫, জেড ১৭০ এক্স-গেমিং ৭, জিএ-এইচ ৮১ এম-ডিএস২ ভি এবং জিএ-এইচ ৮১ এম-এস২ পিভি।
বিজ্ঞপ্তি